আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম রুবেল, তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামের আব্দুল কালামের ছেলে। স্থানীয়দের দাবি, রুবেল ও তার স্ত্রী কুলসুম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, তাদের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে, যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও রুবেল মাদক বিক্রি করতে বের হলে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপডেট সময়: ০১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫