স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় “আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ইমাম ও খতিবরা সমাজের চালিকা শক্তি। তাঁদের ভাষণ ও দিকনির্দেশনার মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। কিশোর অপরাধ, মাদক এবং সামাজিক অবক্ষয় রোধে তাঁরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। মুসল্লিদের সহজবোধ্যতার জন্য জুম্মার আরবি খুতবার পাশাপাশি বাংলা খুতবারও গুরুত্ব দেওয়া উচিত।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সচিব মো. আকবর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। বক্তারা উগ্রবাদ, ধর্মের অপব্যাখ্যা, সামাজিক অন্যায় ও সহিংসতা প্রতিরোধে মসজিদভিত্তিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মুফতি, মুহাদ্দিসসহ জেলার আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের ভূমিকা বিষয়ক কর্মশালা
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ১৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























