মোহনা টেলিভিশন ও দৈনিক সমাজের কথা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল জলিলের মামা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদরের তলুইগাছা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা নামাজের আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
রিপোর্টার 























