আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সিলেটে সাদা পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুট হওয়া মূল্যবান পাথর উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কমিশন শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যার ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর উত্তোলন অঞ্চল। এখানকার প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলেও কিছু চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব কার্যক্রম বছরের পর বছর ধরে চলে আসছে।

উপ-পরিচালক নাজমুস সাদাত রাফি বলেন, প্রাথমিক তদন্তে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। আমরা পাথর উত্তোলনের বৈধতা, অনুমোদিত সীমা এবং প্রকৃত উত্তোলনের পরিমাণ যাচাই করছি। এই অভিযানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি ভোলাগঞ্জ অঞ্চলে নিয়মিত মনিটরিং চালু এবং স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সিলেটে সাদা পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

আপডেট সময়: ১০:৫২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫