আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পূর্ব শত্রুতার জেরে ছয়ঘরিয়ায় যুবককে মারধর ও লুটপাটের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: সাতক্ষীরার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন ওই গ্রামের সাদের মালি (৪৬)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ দুপুর ১টার দিকে ছয়ঘরিয়া গ্রামের মৃত নুর আলীর ছেলে শাহাজান (৪০), শাহাজানের ছেলে সাব্বির (২০), আবু জাফর (৩৫) ও শহিদুল ইসলাম (৩৮) মিলে সাদের মালিকে বাড়ির সামনে রাস্তায় এলোপাতাড়ি মারধর করেন। এ সময় শাহাজান দা দিয়ে তাঁর মাথায় কোপ দেন, এতে গুরুতর কাটা জখম হয় এবং পরে হাসপাতালে চিকিৎসক ১২টি সেলাই দেন। সাব্বির ও আবু জাফর বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ঘটনার সময় সাদের মালির ছেলে সাবুর আলী (১৮) এগিয়ে এলে তাঁকেও মারধর করে আহত করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাদের মালির কাছ থেকে একটি টাচ মোবাইল (মূল্য ১৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং তাঁর জমির ১২টি আমগাছ কেটে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি করে। যাওয়ার আগে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় মো. ছোট, মো. আমানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী। পরে আহত সাদের মালি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন এবং কিছুটা সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পূর্ব শত্রুতার জেরে ছয়ঘরিয়ায় যুবককে মারধর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময়: ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫