সাইফুল আজম খান: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরি হর নগর গ্রামের অদম্য সংগ্রামী তরুণ মোঃ তানভীর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। একাডেমিক ফলাফল, লিখিত পরীক্ষা ও মৌখিক ভাইভার প্রতিটি ধাপেই তিনি মেধার প্রমাণ রেখেছেন।
গত ১১ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভায় তার নিয়োগ চূড়ান্ত করা হয়। উল্লেখযোগ্য যে, মোঃ তানভীর হোসেন একই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
কর্মজীবনে তিনি সমাজসেবা অধিদফতরে এবং সর্বশেষ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্কুল অ্যান্ড কলেজে সমাজকর্ম বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সাফল্যে স্থানীয়দের মধ্যে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নবনিযুক্ত এই শিক্ষক সবার কাছে দোয়া কামনা করেছেন।
রিপোর্টার 























