আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলিনী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নেছারুদ্দীন শফিক ও নাজমুল হাসান। সভার সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।

সভায় বক্তারা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তারেক রহমানের নির্দেশনায় চলার গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় ঐক্যের ওপর জোর দেন। উল্লেখ করা হয়, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না, তাই সকলকে অপরাধ থেকে বিরত থেকে দলকে শক্তিশালী করার কাজ করতে হবে।

বিশেষত নেতাকর্মীদের যেকোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়লে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় স্পষ্ট ঘোষণা দেওয়া হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপডেট সময়: ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫