আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘জিরো রিটার্ন’ দাখিল আইনবিরুদ্ধ, শাস্তি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো বৈধ পদ্ধতি নেই বলে পুনর্ব্যক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিথ্যা বা শূন্য তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে দাবি করা হচ্ছে যে, রিটার্নের প্রতিটি ঘরে শূন্য লিখে জমা দেওয়া সম্ভব। এসব প্রলোভনে পড়ে কিছু করদাতা তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় গোপন করছেন, যা আইনত দণ্ডনীয়।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, করদাতাকে অবশ্যই প্রকৃত তথ্য উপস্থাপন করতে হবে। কোনো ঘরে বা সব ঘরে শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল সম্পূর্ণ অবৈধ। নতুন আইনের ৩১২ ও ৩১৩ ধারায় অসত্য তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য দেওয়া বাধ্যতামূলক বলে এনবিআর স্মরণ করিয়ে দিয়েছে। একই সঙ্গে সবাইকে সৎভাবে রিটার্ন দাখিল ও সামাজিক মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর ভ্রান্ত প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

‘জিরো রিটার্ন’ দাখিল আইনবিরুদ্ধ, শাস্তি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময়: ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫