আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ও কর্তন হওয়া ভোটার হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত, যা নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

সচিব আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইন অনুযায়ী নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করে নাম অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হচ্ছে।

এ বছর ইসি মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে— প্রথমটি ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর। খসড়া তালিকা ইতোমধ্যেই সারাদেশের নির্বাচন অফিসগুলোতে সাঁটিয়ে দেওয়া হয়েছে, যাতে কারও তথ্য ভুল থাকলে সংশোধনের আবেদন করা যায়।

যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুবরণ বা অযোগ্য ব্যক্তির নাম বাদ, ভোটার স্থানান্তর এবং যেকোনো ত্রুটি সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

আপডেট সময়: ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫