আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড, বহু কাগজপত্র পুড়ে ছাই

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলা চত্বরে অবস্থিত অফিসের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, কম্পিউটারের আইপিএস ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে বহু কাগজপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড, বহু কাগজপত্র পুড়ে ছাই

আপডেট সময়: ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫