আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত — সাংবিধানিক স্বীকৃতির দাবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সংস্কৃতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় পাকাপোল মোড়ে মানববন্ধন ও পথসভার আয়োজন করে স্বদেশ, এইচআরডিএফ, সিডো, বারসিক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোক কেন্দ্র, হেড, ক্রীসেন্ট, নবদিগন্ত, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং সিডোর পরিচালক শ্যমল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন উন্নয়নকর্মী বজলুর রহমান, বিশেষ সামাজিক প্রতিনিধি বায়োজিদ হাসান, যুব প্রতিনিধি ইসাত হোসেন, হৃদয় মণ্ডল, জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার সহসভাপতি শামিমা সুলতানা, প্রফেসর ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নেওয়া হয় ১৯৯৪ সালে এবং ১৯৯৫ সালের ৯ আগস্ট প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। জাতিসংঘের এই উদ্যোগের লক্ষ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীর ওপর চলমান বৈষম্য, ভূমি দখল ও অধিকার হরণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য রক্ষা করা।

পথসভায় বক্তারা আরও বলেন, আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন, হারাচ্ছেন তাদের নিজস্ব সংস্কৃতি ও ভূমির অধিকার। সরকারিভাবে ‘ক্ষুদ্র জাতি’ ও ‘নৃগোষ্ঠী’ শব্দ প্রয়োগ তাদের অস্তিত্ব সংকট তৈরি করছে। তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং প্রযুক্তির যুগে উন্নয়নের সুযোগ সৃষ্টি জরুরি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত — সাংবিধানিক স্বীকৃতির দাবি

আপডেট সময়: ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫