আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: কৃষি নির্ভর জেলা সাতক্ষীরা। চিংড়ি ও মিষ্টির পাশাপাশি কুল, ওল, হলুদ এবং আমের জন্য সমৃদ্ধ এই জেলায় এখন মাল্টা চাষেও বেশ সুক্ষ্যাতি অর্জন করেছে। চলতি বছরে জেলার বিভিন্ন উপজেলায় মোট ১০৫ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাল্টা চাষ হয়েছে কলারোয়া উপজেলায়, যেখানে ৪০ হেক্টর জমিতে এই ফলের আবাদ হয়েছে।

মাল্টা একটি লাভজনক ফসল হিসেবে পরিচিত। জেলার মাটি ও আবহাওয়া কিছুটা লবনাক্ত হওয়ায় সাতক্ষীরা অঞ্চলের মাল্টা খুবই মিষ্টি হয়ে থাকে।
কলারোয়ার হেলাতলা গ্রামের মাল্টা চাষি আক্তারুজ্জামান বলছেন, কম খরচে মাল্টা চাষ করে তিনি লাভবান হয়েছেন। তবে, সরকারি সহায়তা ও প্রশিক্ষণ আরও বাড়ানো হলে আগামীতে মাল্টা উৎপাদনে সাতক্ষীরা দেশের শীর্ষ জেলায় পরিণত হতে পারে।
কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম বলেন, ‘বারি মাল্টা-১’ জাতের মাল্টার মিষ্টতা সবচেয়ে বেশি, যা বাজারে বেশ জনপ্রিয়। সুসম মাত্রায় সার ও বালাই নাশক ব্যবহারের ফলে মাল্টা চাষে কৃষকরা সফলতা পাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, কলারোয়া উপজেলার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় এখানে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফল হিসেবে মাল্টা শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। ফলে বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। জেলার কৃষকদের মাঝে বিদেশি ফলের প্রতি আগ্রহ বেড়েছে। পাশাপাশি কম খরচে বেশি লাভজনক হওয়ায় মাল্টা চাষে তারা ঝুঁকছেন। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে মাল্টা চাষে ভালো ফলন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

ভিডিও দেখুন

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

আপডেট সময়: ০৬:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫