আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার আবাদের হাট বাজারে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আগরদাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মো. তাজকিন আহমেদ চিশতি। তিনি বলেন, “দলীয় মনোনয়ন পাই বা না পাই, বটবৃক্ষের মতো জনগণের পাশে থেকে সেবা করতে চাই। দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করব।”

কর্মসূচিতে আরও বক্তব্য দেন— সদর থানা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দীক, মনিরুল ইসলাম, মো. কামরুজ্জামান, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, লিয়াকত হোসেন, ইয়াকুব আলী, আব্দুল গফফার, সাইফুজ্জামান মিলন, মিজানুর রহমান, আব্দুল জলিল ও শামীম মল্লিক প্রমুখ।

পথসভা শেষে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
ভিডিও দেখুন

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা

আপডেট সময়: ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫