গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দুটি মামলা রুজু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোর থেকে এখন পর্যন্ত অভিযান চালিয়ে ওই পাঁচজনকে পুলিশ আটক করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক ছিলেন।
জাতীয় ডেস্ক 




























