আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ের ১০৬ ছাত্রী বৃত্তির জন্য বাছাই

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১০৬ জন শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বাছাই হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায় ২৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪০ শতাংশ শিক্ষার্থী বাছাই হয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবার শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পরীক্ষায় চারটি বিষয়ে প্রশ্ন থাকবে—বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান। বিদ্যালয়ের সাফল্য ধরে রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ের ১০৬ ছাত্রী বৃত্তির জন্য বাছাই

আপডেট সময়: ০১:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫