আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজন: আশাশুনিতে ৮০ পরিবারকে ফলজ চারা বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ৮০টি পরিবারের মধ্যে লবণাক্ততা সহিষ্ণু ফলদ চারা বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনটির প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে এসব চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, দেশি কুল, মাল্টা, কাগুচি লেবু ও পেয়ারা—যেগুলো উপকূলীয় মাটিতে টেকসইভাবে টিকে থাকার উপযোগী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের আশাশুনি উপজেলার সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল। তিনি বলেন, “লবণাক্ত সহিষ্ণু চারা বিতরণ জলবায়ু অভিযোজনের একটি কার্যকর উদ্যোগ, যা কৃষি ও খাদ্যনিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

জুবায়ের আহম্মেদ বলেন, “উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। তাই অভিযোজন সক্ষমতা বাড়াতে আমরা শুধু চারা নয়, একটি টেকসই ভবিষ্যতের বীজ বপন করছি।”

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আল-আমিন এবং সঞ্চালনায় ছিলেন আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন স্বাধীন, ফুয়াদ, সুমাইয়া, সোহেল, হারুন, আকাশ, হারান, সুমন প্রমুখ।

চারা গ্রহণকারীরা বলেন, “লবণাক্ততার কারণে আগে গাছ বাঁচত না। এবার আমরা লবণ সহিষ্ণু চারা পেয়েছি, আশা করছি এগুলো টিকবে এবং ফলনও হবে।” সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ জলবায়ু অভিযোজনের পাশাপাশি সবুজায়ন, পুষ্টি ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজন: আশাশুনিতে ৮০ পরিবারকে ফলজ চারা বিতরণ

আপডেট সময়: ০৯:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫