আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: বেগমগঞ্জের চন্দ্রগঞ্জসংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা যায়। নিহতরা হলেন- ফয়জুন নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবনী বেগম, রেশমি আক্তার, মীম আক্তার ও লামিয়া আক্তার। তারা সবাই একই পরিবারের। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ওমান প্রবাসী বাহার উদ্দিন নামে এক ব্যক্তিকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছে। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে আমরা ধারণা করছি। কয়েকজন বের হতে পারলেও ৭ জন ভেতরে আটকা পড়ে মারা যায়। আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা তাদের জীবিত ভেবে নিজেদের উদ্যোগেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধান করছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহত

আপডেট সময়: ০৫:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫