আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহা. আব্দুল খালেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও শত শত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে মাত্র ১৫ মিনিটে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস মুহা. আব্দুল খালেক। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারি হাবিবুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ৫৩ বছরে কোনো শাসকই দেশকে প্রকৃত শান্তি উপহার দিতে পারেনি। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটি মানবিক ও সুষ্ঠু নির্বাচনের বাংলাদেশ দেখতে চায়। তা না হলে জনগণ তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।”

তিনি আরও বলেন, “মানুষ মনে করে জামায়াতে ইসলামী-ই পারবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ, ইনশাআল্লাহ।”

এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নেতৃত্বে একটি ছাত্রর‍্যালি বের হয়, যা খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভায় পরিণত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহা. আব্দুল খালেক

আপডেট সময়: ১২:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫