আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জুলাই গণঅভ্যুত্থানে আলেমদের ভূমিকা স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মেহেদী হাসান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কুতুবুদ্দীন। এর আগে সকাল থেকে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান। তিনি বলেন, “আমরা এক সময় ন্যায্য অধিকার হারিয়ে ফেলেছিলাম। কথা বলার স্বাধীনতা ছিল না, বাইরে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা—তা নিয়েও শঙ্কা ছিল। সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, আলেমদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অথচ সেই আন্দোলনে আলেম-ওলামারা শিক্ষার্থীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আবুল কালাম আজাদ, এফএস আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মডেল কেয়ারটেকার শেখ মাহবুবুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেনার আবুল কালাম আজাদ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের এফও মো. হাসানুজ্জামান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে আলেমদের ভূমিকা স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময়: ১২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫