আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাংবাদিক ক্লাবে হামলার শিকার সাংবাদিক, সাবেক এমপির ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় রিপোর্টার্স ক্লাবে বসে সংবাদ লেখার সময় হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. জাহিদুল ইসলাম। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের কক্ষে এই ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম দৈনিক রূপান্তরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ঘটনার সময় তিনি ক্লাবে বসে একটি প্রতিবেদন প্রস্তুত করছিলেন। অভিযোগ উঠেছে, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে এবং কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল ক্লাবে ঢুকে তাকে মারধর করেন।

সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, “আমি চুপচাপ বসে রিপোর্ট লিখছিলাম। হঠাৎ রোমেল এসে জিজ্ঞেস করে— কেন আমি তাকে দেখে দাঁড়াইনি বা সালাম দেইনি। এরপর সে গালিগালাজ শুরু করে এবং কিল-ঘুষি মারে। এমনকি আমাকে হত্যার হুমকি দেয় ও ক্লাব পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়।”

ঘটনার পর রিপোর্টার্স ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, “এই ঘটনা ন্যক্কারজনক। সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং রোমেলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা চাই।”

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কয়েকজন জানান, রোমেলের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, হুমকি-ধমকি ও লুটপাটের অভিযোগ রয়েছে, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব সময়ই পার পেয়ে যান তিনি।

ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, “রিপোর্টার্স ক্লাবের মতো জায়গাও যদি নিরাপদ না থাকে, তাহলে সাংবাদিকরা কোথায় নিরাপদ?”

ঘটনার ন্যায়বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৫ আগস্ট) কলারোয়ায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ক্লাবে হামলার শিকার সাংবাদিক, সাবেক এমপির ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময়: ০৯:৪০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫