আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ডিবির অভিযানে কোরেক্স ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ২৫ বোতল কোরেক্স সিরাপ ও ৫৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ও রবিবার (৪ আগস্ট) ভোররাতে এসব অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) সাখায়েতুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার যুগরাজপুর গ্রামে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তী অভিযানে রবিবার (৪ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় কুলিয়া ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে চান্দু (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি খানপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ২৫ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও দেবহাটা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ডিবির অভিযানে কোরেক্স ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময়: ০১:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫