সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির অনিয়ম দূর্নীতির প্রতিবাদে উক্ত সমিতির যুগ্ম সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব নুরুল আমিন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র লংঘন করে একতরফা সিদ্ধান্তে কাজ করার প্রতিবাদে ৩ আগষ্ট রবিবার বেলা ২ টায় সাতক্ষীরা পাবলিক প্রসিকিউটর অফিসে সংবাদ সম্মেলন এর আয়োজন করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ নুরুল আমিন । এসময় সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পি,পি, এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার , সাতক্ষীরা জজ কোর্টের জি,পি, এ্যাডঃ অসীম কুমার মন্ডল , সাতক্ষীরা নারী শিশু কোর্টের বিশেষ পি,পি, এ্যাডঃ শেখ আলমগীর আশরাফ , সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম (৫) , নির্বাচিত সদস্য এ্যাডঃ আসাদুর রহমান বাবু , নির্বাচিত সদস্য এ্যাডঃ সুনিল কুমার ঘোষ ।
আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ আকবর আলী , এ্যাডঃ এ,বি,এম,সেলিম , এ্যাডঃ গোবিন্দ চন্দ্র বল্লভ , এ্যাডঃ আলতাফ হোসেন , এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ শাহরিয়ার হাসিব , এ্যাডঃ এস,এম,সোহরাব হোসেন বাবলু , এ্যাডঃ তোহা কামাল উদ্দিন হীরা , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ আবু সাইদ রাজা , এ্যাডঃ জি,এম,ফিরোজ আহমেদ , এ্যাডঃ জাহাঙ্গীর আলম , এ্যাডঃ ইমরান শাওন , এ্যাডঃ তারিফ ইকবাল অপু , এ্যাডঃ রেজাউল ইসলাম , এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন , এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল , এ্যাডঃ ওয়ালীউল্যাহ , এ্যাডঃ আইয়ুব আলী ।
যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ নুরুল আমিন লিখিত বক্তব্যে বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি গঠনতন্ত্র মোতাবেক চলছে না । তিনি আরো বলেন গঠনতন্ত্র অনুযায়ী ক্রয় কমিটির দায়িত্ব / আহবায়ক যুগ্ম সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন কিন্তু কয়েক লক্ষ টাকার জিনিষ ক্রয় করা হয়েছে যুগ্ম সম্পাদক কিছু জানে না । তিনি আরো বলেন আইনজীবী সমিতির আয় হচ্ছে কিন্তু আইনজীবীদের সঞ্চয় তহবিলে টাকা নেওয়া হচ্ছে না , লভ্যাংশ দেওয়া হচ্ছে না এবং নতুন আইনজীবী দের সঞ্চয় তহবিল দিতে হবে । সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব বুঝায়ে দিতে হবে এবং নির্বাচিত প্রত্যেক কে কাজ করার সুযোগ দিতে হবে । নতুবা ভবিষ্যতে বৃহৎ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এর অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- ১৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























