আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সাপে কামড়ের পর রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আত্মীয়-পরিজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম শ্যামনগর উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে নিজের ঘরে খেলতে গিয়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।

তবে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শাকির হোসেন বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময়: ১২:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫