আব্দুর রহমান: সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে মরহুমের শিক্ষা বিস্তারে অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ তৌহিদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক ইসরাইল আলম, সাবেক সহকারী শিক্ষক মাওলানা আনারুল হাসান, সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, কানিজ ফাতিমা, রেহেনা, আক্তারুজ্জামান, প্রিয়াংকা রানী, হেমনাথ সরকার, মৃত্যুঞ্জয় হালদার, সোহরাফ হোসেন, সাবিনা খান চৌধুরী, ফ্লোরা প্রমুখ। একইসাথে বিদ্যালয় কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আমজাদ হোসেন খান চৌধুরীর ছোট ছেলে অষ্ট্রেলিয়া প্রবাসী মমিনুর হোসেন খান চৌধুরীর অর্থায়নে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানের মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর প্রয়াত ছেলে মঈনুর হোসেন খান চৌধুরীর স্মরণেও দোয়া করা হয়। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একইসাথে বিদ্যালয় কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণার আবহ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- ২১৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























