আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা ইউনিয়নে আসক ও স্বদেশ সংস্থার উদ্যোগে সিভিক কমিটি গঠন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মানবাধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় কাজ করতে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নে দুটি সিভিক কমিটি গঠন করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় স্বদেশ-সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প “জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি” এর অংশ হিসেবে এ কমিটি গঠিত হয়। প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য হলো—মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করা।

ভোমরা ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে ১২ সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠিত হয়। সৌমেন কুমারকে মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং মধুমালা গাইনকে মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির সদস্যরা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জেন্ডার সমতা, নারীর অধিকার নিশ্চিতকরণ, যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। বিশেষ করে শারীরিক, মৌখিক, মানসিক এবং সাইবার সহিংসতা রোধে কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষার পরিবেশ তৈরিতে স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করা হবে।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন নাগরিকতা প্রকল্পের প্যারালিগ্যাল শরিফুল ইসলাম এবং স্বদেশ সংস্থার ফিনান্স অ্যাডমিন দেবজ্যোতি ঘোষ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ভোমরা ইউনিয়নে আসক ও স্বদেশ সংস্থার উদ্যোগে সিভিক কমিটি গঠন

আপডেট সময়: ০৪:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫