আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পানিফলের সবুজ বিপ্লব: কৃষকের মুখে হাসি, জমিতে সম্ভাবনার আলপনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সবুজে ঘেরা মাঠগুলো এখন পানিফলের আঁতুড়ঘর। সাতক্ষীরায় বাড়ছে পানিফল বা পানি সিংড়ার চাষ। কৃষকের মুখে ফুটছে হাসি, আর জমিতে লাল-সবুজের মিলনমেলা যেন আঁকা হচ্ছে সম্ভাবনার নতুন এক চিত্র।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে সাতক্ষীরা জেলায় ১৩৬ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। যেখানে গত বছর এই পরিমাণ ছিল ১০৫ হেক্টর। সবচেয়ে বেশি চাষ হয়েছে দেবহাটা উপজেলায়—৫২ হেক্টর জমিতে।

চাষি শাহিনুর রহমান জানান, “গত বছর ১০ বিঘা জমিতে পানিফল চাষ করেছিলাম। এবার সেই জমিসহ আরও ৫ বিঘা জমিতে চাষ করছি। কৃষি অফিসের লোকজন নিয়মিত তদারকি করছেন, সাহস পেয়েছি।”

জেলা কৃষি বিভাগ বলছে, পানিফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেক কৃষক। তত্ত্বাবধান ও প্রশিক্ষণ থাকায় তারা পাচ্ছেন সফলতা। লাভজনক এই ফসলটি কৃষকদের জন্য বিকল্প আয়ের উৎস হয়ে উঠছে।

এক চাষি বলেন, “যদি সরকার বাজারজাতকরণে সহায়তা করে, তাহলে আমরা আরও বেশি জমিতে পানিফল চাষ করতে পারব। দাম ভালো পেলে এই চাষে অনেকেই ঝুঁকবে।”

বিশেষজ্ঞদের মতে, সঠিক বাজারব্যবস্থা, পরিবহন সুবিধা আর সরকারি সহায়তা নিশ্চিত হলে সাতক্ষীরার পানিফল দেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে পারে অনায়াসে।

সব মিলিয়ে বলা যায়, সবুজ বিপ্লবের নতুন নাম হতে পারে পানিফল। সময় এখন সম্ভাবনাময় এই ফসলকে আরও এগিয়ে নেওয়ার। কৃষকের স্বপ্ন আর প্রকৃতির দান—এই দুইয়ে মিলে বদলে যেতে পারে সাতক্ষীরার কৃষিচিত্র।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

সাতক্ষীরায় পানিফলের সবুজ বিপ্লব: কৃষকের মুখে হাসি, জমিতে সম্ভাবনার আলপনা

আপডেট সময়: ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫