আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান ও মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে বিপ্লবী শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন ও মাদকবিরোধী থিমসংসহ সচেতনতামূলক ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে ১৯৭২ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদের আত্মত্যাগ ও আহতদের পঙ্গুত্ব জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে একটি মাদকবিরোধী থিমসং ও ডকুমেন্টারি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার, মো. রবিউল ইসলাম, সহকারী শিক্ষক ওয়ালিদুর রহমান, সুদর্শন রপ্তান, মো. মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিহাস সচেতনতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান প্রধান শিক্ষক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান ও মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন

আপডেট সময়: ০৮:৫১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫