মাসুদ আলী, সাতক্ষীরা: “তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রসৈনিক”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। তিনি বলেন, ‘দেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করলেই আমরা এগিয়ে যেতে পারব।’ সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার। বক্তব্য দেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক, দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল, সমবায় ব্যাংক লিমিটেড সাতক্ষীরার প্রিন্সিপ্যাল অফিসার মো. শহিদুল্লাহ হারেজ এবং শুভ মহিলা সমবায় সমিতির সভাপতি শামিমা পারভীন ডেইজী। আলোচনা সভার আগে সমবায় কার্যালয় চত্বরে অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রাম প্রসাদ ঢালী। এতে আরও উপস্থিত ছিলেন পরিদর্শক মুর্শিদ আলম, আশরাফ আলী, জাফর ইকবাল, রাজিব প্রসাদ ঢালীসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৬:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- ২২৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























