আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। এই সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার, সাতক্ষীরা। তিনি তাঁর বক্তব্যে বলেন
“ভালো হলে সবার চেয়ে ভালো হতে হবে, আর খারাপ হলে সবার চেয়ে খারাপ—যাতে মানুষ চিনতে পারে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোকিত মানুষ হওয়া। আমরা সকলে আলোকিত মানুষ হতে চাই এবং আলোকিত মানুষ হতেই হবে।”

তিনি আরও বলেন—“খারাপ বন্ধু বা খারাপ মানুষের সঙ্গে চললে নিজের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। তাই সব সময় ভালো সঙ্গ ও সৎ পথে চলার চেষ্টা করতে হবে।” তিনি সাতক্ষীরার কৃতী সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও ফুটবলার প্রান্তির উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এলাকার ও দেশের গৌরব বাড়ানোর আহ্বানে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, সদর উপজেলা, সাতক্ষীরা। মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শিহাব হোসেন। অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের গলায় সম্মাননা মেডেল পরিয়ে দেওয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। অভিভাবকদের এমন সম্মাননা সমাজে ইতিবাচক বার্তা দেয়—একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট সময়: ০২:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫