আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) যোহরের নামাজ শেষে শহরের কাটিয়া শাহী মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করে আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল, সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন।

আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রকিব এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন হাফেজ তামিম ইকবাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ আসিফের ছোট ভাই রাকিবুল হাসান, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি ইমামুল হাসান ও আল মামুন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল এবং কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা শহীদদের স্মরণ করে বলেন, “তাঁদের আত্মত্যাগ দেশকে প্রগতির পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।” একইসঙ্গে তাঁরা দেশব্যাপী ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

দোয়া ও আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ সমাজ, মসজিদ কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা

আপডেট সময়: ০৩:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫