আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের যুবতীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণার অভিযোগে সাব্বির আহমেদ (২৪) নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করার পরপরই কালিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত যুবক সাব্বির আহমেদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মহাসিন আলী গাজীর ছেলে।

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের ভুক্তভোগী যুবতী (২৩) এর লিখিত এজাহারে জানান, প্রায় পাঁচ বছর আগে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মহাসিন গাজীর ছেলে সাব্বির আহমেদ (২৪) এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগে সাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়, বিশেষ করে তার নানার বাড়ি এবং ঢাকায় নিজের কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করে। একপর্যায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে উপজেলা একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে তার গর্ভপাত করানো হয়।

পরবর্তীতে সাব্বির তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, রোড-৬ এ নিয়ে যায় এবং গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সেখানে তারা একসাথে অবস্থান করে। সেই সময়েও তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাব্বির তার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সাব্বির বিদেশ যাওয়ার নাটক করে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময়: ১২:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫