আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে ছোট বোনকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

যশোরের সুজলপুর গ্রামে বড় ভাই ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ছোটবোনকে হত্যা করেছেন। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম খোকন। তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের অভিযান চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

যশোরে ছোট বোনকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

আপডেট সময়: ০২:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫