আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। গণপিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানায়। রবিবার (২০ জুলাই) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে। খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই মাদ্রাসা শিক্ষককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

আপডেট সময়: ০৬:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫