আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. মো. আকবর আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. রাজ্জাক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম ও মো. শফিকুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুল কাদের, পৌর জাসাসের আহ্বায়ক মো. মামুন আজম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল, তালা উপজেলার মো. ফারুক হোসেন, কালিগঞ্জের মো. মুরশীদ আলী গাজী, দেবহাটার মো. মনিরুজ্জামান মনি, শ্যামনগরের মো. করিম গাজী, আশাশুনির মির্জা আসাদুজ্জামান আসাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর জাসাসসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময়: ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫