আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নরসুন্দর ও গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার জোড়দিয়ায় তেতুল গাছের সাথে ঝুলন্ত নরসুন্দর ও শহরের মুন্সিপাড়ার ভাড়াবাড়ির ঘরের মধ্য থেকে ফ্যানের সাথে ঝুলন্ত গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের পরিবারের বরাতে সাতক্ষীরা থানার সাব ইন্সপেক্টর -এসআই  ইসমাইল হোসেন জানান, সাতক্ষীরার সদর উপজেলার পৃথক দুই স্থানে দুই ঘটনায় তেতুল গাছের সাথে ঝুলন্ত নরসুন্দর ও ঘরের মধ্য থেকে ফ্যানের সাথে ঝুলন্ত গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে বাড়ির সন্নিকটস্থ তেতুল গাছ থেকে গলায় দড়ি দেয়া নরসুন্দর দেবাশীষ বিশ^াস (৫২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তিনি জোড়দিয়ার কার্তিক বিশ^াসের ছেলে। স্থানীয় ফিংড়ী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য আবু সালেক জানান, দেবাশীষ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। এদিকে বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া ভাড়া বাড়িতে ঘরের মধ্যে ফ্যানের সাথে শাড়িতে ঝুলন্ত কৃষ্ণা মন্ডল (২৭) গৃহবধুর  মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এখনও এ ব্যাপারে মুখ খোলেনি। তবে কৃষ্ণামন্ডলের বাবার বাড়ির সদস্যদের দাবি এটি অধিকতর তদন্ত দরকার তাহলে এটি হত্যা না আত্ম হত্যা তা বেরিয়ে আসবে। এসআই  ইসমাইল হোসেন বলেন, কৃষ্ণার মরদেহ সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। কৃষ্ণার স্বামী মাস্টার সাধন সরকার এখনও পর্যন্ত কৃষ্ণার ঝুলন্ত মরদেহ ও মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খোলেনি। উভয় ঘটনায় ময়না তদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তে ঊভয়ের মৃত্যুর কারণ কী তা বলা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নরসুন্দর ও গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৪:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫