আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গোপালগঞ্জে সংঘর্ষের পর ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গোপালগঞ্জ জেলায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সরকারপ্রধানের প্রেস উইং থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, রাত ৮টা থেকে শুরু হয়ে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ বহাল থাকবে। এর আওতায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বিকেলে গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করা হয়। জানা যায়, এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর জেরে শহরের বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের সময় এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর একটি ট্যাঙ্কের সহায়তায় তাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

গোপালগঞ্জে সংঘর্ষের পর ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা

আপডেট সময়: ০২:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫