আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

২১ জুলাইয়ের মধ্যে প্রেসক্লাব নির্বাচন নিয়ে সমাধান না হলে ২২ জুলাই সাংবাদিক সমাবেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থার নিরসনে ২১ জুলাইয়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হলে ২২ জুলাই সাংবাদিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রেসক্লাবের এক বিশেষ সভায় এ ঘোষণা দেওয়া হয়। বুধবার বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, কাজী নসিরউদ্দীন, তৌফিকুজ্জামান লিটু, সোহরাব হোসেন, ফরহাদ হোসেন, আবু সাইদ, হোসেন আলী, সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, “সাতক্ষীরা প্রেসক্লাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্রহণযোগ্য কোনো সমাধান না আসে, তাহলে ২২ জুলাই জেলার সাংবাদিকদের নিয়ে আমরা বৃহত্তর সাংবাদিক সমাবেশ করবো।”

বক্তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

২১ জুলাইয়ের মধ্যে প্রেসক্লাব নির্বাচন নিয়ে সমাধান না হলে ২২ জুলাই সাংবাদিক সমাবেশ

আপডেট সময়: ০২:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫