আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে দেড় কোটি টাকার ৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যশোরে একদিনের ব্যবধানে ফের দেড় কোটি টাকার আটটি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। এসময় দুই পাচারকারী আটক হয়েছে। যশোর-নড়াইল সড়কে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবির একটি টহল দল এ স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার ঘিবা দক্ষিণপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আবু সাইদ এবং একই গ্রামের শাহাজানের ছেলে মহিনুর রহমান।

তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, আটককৃতরা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জব্দকৃত ৮টি স্বর্ণের বারের বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এর আগে, গত রোববার (১৪ জুলাই) যশোর-নড়াইল সড়কের ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছিল বিজিবি। সেদিন উদ্ধার হয় ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের স্বর্ণ, যার বাজারমূল্য ছিল এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

যশোরে দেড় কোটি টাকার ৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

আপডেট সময়: ০৪:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫