আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ২০ জুলাই থেকে সারাদেশে দিন-রাত অভিযান শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬ অনুযায়ী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছরের ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ২০ জুলাই ২০২৫ থেকে সারাদেশব্যাপী দিন ও রাতে যৌথ অভিযান শুরু হবে। এই অভিযান পরিচালিত হবে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে।

বিআরটিএ সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা থেকে প্রেরিত এক পত্রে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ যানবাহন যাতে দেশের কোনো সড়ক বা মহাসড়কে চলাচল না করতে পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরটিএ উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে, ইকোনমিক লাইফ মেয়াদোত্তীর্ণ যানবাহন বিরোধী অভিযানের বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ মাধ্যমে প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, যানবাহনের নির্ধারিত ইকোনমিক লাইফ শেষ হওয়ার পরও সেসব গাড়ি সড়কে চললে তা পরিবেশ, জননিরাপত্তা এবং যাত্রীসেবার মানে নেতিবাচক প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে সরকারের এ সিদ্ধান্তকে বিশেষজ্ঞ মহল ইতিবাচকভাবে দেখছে।

এ বিষয়ে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ২০ জুলাই থেকে সারাদেশে দিন-রাত অভিযান শুরু

আপডেট সময়: ০৬:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫