আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা স্বস্তি এনে দেবে গরমে কষ্ট পাওয়া জনসাধারণের জন্য। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বর্ধিতাংশের একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় একই রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় তাপমাত্রা আরও একটু কমতে পারে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের জন্য একই ধরনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এসব দিনও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও অতিভারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা এই সময়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার প্রবণতা অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি

আপডেট সময়: ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫