ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা। তফসিল অনুযায়ী, ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫ জুলাই আপত্তি ও নিষ্পত্তি, ১৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ জুলাই মনোনয়ন দাখিল, ২০ জুলাই যাচাই-বাছাই, ২১ জুলাই আপিল শুনানি, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৩ জুলাই প্রতীক বরাদ্দ করা হবে। ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) এর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবু মুছা ও মো. আসাদুল ইসলাম। অন্যদিকে, গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫) এর দায়িত্বে রয়েছেন পরিতোষ কুমার ঘোষ ও আবু হাসান। এছাড়া, নির্বাচন কমিশন কার্যালয়ের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জলিলুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. লুৎফুর রহমান মন্টু ও আব্দুস সবুর। তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন সদস্য ছাড়াও দুই শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ভোমরা বন্দরের দুই শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৩২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- ১৪২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























