সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা পুলিশের অভিযানে মাদক মামলায় দুইজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে পাঠানো জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা এলাকায় ২ জন, কালিগঞ্জে ৩ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ২ জনকে আটক করা হয়। কলারোয়া, তালা ও পাটকেলঘাটা থানা এলাকায় কেউ গ্রেপ্তার হয়নি। মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের মধ্যে সদর থানা এলাকায় একজনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং শ্যামনগর থানা এলাকায় একজনের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মাদক মামলা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























