আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই জেলাকে নিরাপদ রাখা সম্ভব।”

সভায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, অনলাইন জুয়া দমন, মানব পাচার প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

আপডেট সময়: ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫