আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় এনসিপির পথসভা, নতুন রাষ্ট্র ও সংবিধানের দাবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের দাবির বিপক্ষে দাঁড়িয়ে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়।“ শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি জেলা শাখার আয়োজনে এক পথসভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবীরা জাতীয় সরকার গঠনের মাধ্যমে নতুন রাষ্ট্র গড়তে চেয়েছিল, কিন্তু একটি দল চায় দ্রুত নির্বাচন। তাদের উদ্দেশ্য শুধু ক্ষমতায় যাওয়া।“ জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন মেজবাহ কামাল, ডা. তাসনীম জারা এবং স্লোগান দেন হাসনাত আব্দুল্লাহ।

পথসভার আগে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং পরে শহরে পদযাত্রা শেষে আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় এনসিপির পথসভা, নতুন রাষ্ট্র ও সংবিধানের দাবি

আপডেট সময়: ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫