আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৪৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ সাইদুজ্জামান (৪৮), একজন কর্মরত পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রাতে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাটিয়া লস্কারপাড়া এলাকায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম এসআই মোঃ সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পারমৃত্তিকা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোঃ আঃ গফুর মন্ডল ও মাতা মোসাঃ হালিমা বেগম। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ ২৮ বছর ৯ মাস নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর ৬ মাস ৮ দিন।

সাতক্ষীরা জেলা পুলিশ এক শোক বার্তায় জানায়, এসআই সাইদুজ্জামান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ সদস্য। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বিভাগ একজন দক্ষ ও আদর্শ কর্মকর্তা হারাল। জেলা পুলিশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

আপডেট সময়: ০৬:৪৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫