আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

লোহাগড়ায় একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের ৩ বছর পর একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলপ্না খানম (২৪) নামে এক গৃহবধু। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী।

আল্পনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসান এর স্ত্রী।

শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজিব হাসান এর স্ত্রী আল্পনা খানম ভর্তি হন। পরে সকল পরিক্ষা-নিরিক্ষা শেষে সিজার এর সিদ্ধান্ত নেয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরুপ গোলদার ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যন্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি কন্যা সন্তান জন্ম দেন ওই নারী। মা ও কম্যা সন্তানদের সকলে বর্তমানে সুস্থ রয়েছেন।

আল্পনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, আলহামদুলিল্লাহ বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি কন্যা সন্তানের জন্ম আমাদের উপহার দিয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সকলের কাছে দোয়া চাই।

শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক নারীর তিনটি কন্যা সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বচ্চো সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এ ব্যাপারে গাইনি সার্জন চিকিৎসক স্বরুপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিলো। শুক্রবার সকালে তাকে হসপিটালে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে তিনটি কন্যা সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সুস্থ রয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

লোহাগড়ায় একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট সময়: ০৩:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫