আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনির বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের ভবন উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদের উদ্বোধন করেন। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে ও বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোমরেজ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি জুম্মার নামাজে ইমামতি মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, মসজিদে ব্যবহারটা যেন ইসলাম সম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে ও আদব রক্ষা করতে হবে। মসজিদের সহযোগিতা করা, দান করা আমাদের কর্তব্য। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন, মাস্টার আদম আলী, ইউপি সদস্য আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, দবির মোল্লা, কবির হোসেন, সভাপতি শরবতুল্য, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান পাড় প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনির বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের ভবন উদ্বোধন

আপডেট সময়: ০৩:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫