আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্বাস্থ্য অধিদফতরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

দেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। এরইমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৪৪। দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। কোথাও কোথাও শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা উপকরণ দিল চীন। বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের কাছে ডেঙ্গু শনাক্তকরণ ১৯ হাজার সেট কিট হস্তান্তর করেন বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন। এ সময় দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিচ্ছে চীন সরকার। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া নির্দেশনা মেনে চলার এবং সচেতনতার পরামর্শ দেন ডা. সায়েদুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

স্বাস্থ্য অধিদফতরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

আপডেট সময়: ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫