আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ আটক ৪

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ জুন) দুপুরে পাটকেলঘাটা থানার টিকারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীবর রহমান, টিকারামপুর গ্রামের এনামুল হক রানা, তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং একই গ্রামের হাবিবুল সরদারের ছেলে সোলায়মান।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, জুলাই আন্দোলনের পর থেকে ওই এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকের পর আসামিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের পরে সেনাবাহিনী তাদেরকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ আটক ৪

আপডেট সময়: ০৩:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫