আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনে গেজেট প্রকাশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এই অধিদপ্তর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন, ইতিহাস সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে কাজ করবে। অধিদপ্তরের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। প্রয়োজনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শাখা কার্যালয় স্থাপন করা যাবে।

অধিদপ্তরের দায়িত্বের মধ্যে থাকবে—

  • শহীদদের তালিকা সংরক্ষণ ও হালনাগাদ;

  • এককালীন ও মাসিক আর্থিক সহায়তা প্রদান;

  • পুনর্বাসন ও কল্যাণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন;

  • দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়।

একজন মহাপরিচালক অধিদপ্তরের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাদেশে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের গণআন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং শাসকগোষ্ঠীকে পরাজিত করে। এতে বহু শহীদ ও আহত হন, যাদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনে গেজেট প্রকাশ

আপডেট সময়: ১০:১৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫